আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি এ সভার আয়োজন করে।
আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকাল সাড়ে ৪টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ কামাল হোসেন, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত গড়া দল বিএনপি। হাটিহাটি পা পা করে দেশের আপামর সাধারণ মানুষের হৃদয়ে আজ বিএনপি জায়গা করে নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে জনগনের ব্যাপক ভোট অর্জনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
আলোচনা সভায় হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
