Wednesday, February 11, 2026

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণ বাঁচালেন বনজীবী

Must read

 

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক বনজীবী। আজ ১০ আগস্ট ২০২৪ রোজ শনিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

রেজাউল পাইকের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়।

আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article