Thursday, February 12, 2026

সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Must read

 

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। এমনই দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা নামের এই তিনটি সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
আজ ১১ আগস্ট ২০২৪ রোজ রবিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি এডঃ সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি বিশ্বজীত সাধু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সপন শীল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষসহ অনেকে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা অবিলম্বে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ও সংগঠন আমাদের সান্তনা দিচ্ছেন তাদের বিচার করা হবে। কিন্তু কেউ বিচার করতে আমরা দেখিনি। সরকার আসে, সরকার যায় কিন্তু আমাদের অধিকারের কোন উন্নয়ন হয় না। আমরা চাই, আমাদের যেনো আর রাস্তায় দাঁড়াতে না হয়, আমরাও যেনো স্বাধীন দেশের, স্বাধীন নাগরিক হিসেবে বাচতে পারি।
বক্তরা আরো বলেন, মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুঃসময়ে তারা এসে পাশে দাঁড়িয়েছেন। এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি, শঙ্কাও নেই।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article