Friday, February 27, 2026

সাবেক ছাত্রনেতা শেখ আলী আকবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

 

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন “শেখ আলী আকবর ছিলেন একজন খাঁটি মুজিব আদর্শের সৈনিক, দলের দুর্দিনে সে রুপসা অঞ্চলে ছাত্রলীগকে সংগঠিত করেছে। রুপসা অঞ্চলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন শেখ আলী আকবর লোভ লালসার ঊর্ধ্বে উঠে প্রতিকুলতার মধ্য দিয়ে রাজনীতি করে গেছেন। ক্ষমতার মাঝে থেকে সে অন্যায় পথে যান নি বা আদর্শচ্যুত হন নি। ছাত্রজীবনে সে খেয়ে না খেয়ে সিটি কলেজে ছাত্রলীগ করেছে, সাধারণ ছাত্রদের সংগঠিত করে ছাত্রলীগের রাজনীতিতে নিয়ে এসেছে। তার মত কর্মীবান্ধব ছাত্রনেতা তৎকালীন সময়ে খুব কমই ছিলো। তিনি আরও বলেন তার দেখানো পথ ও ত্যাগ অনুসরণ করে বর্তমান সময়ের ছাত্রনেতাদের পথ চলা উচিত”। রুপসা উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, রুপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মরহুম শেখ আলী আকবর এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মরহুম শেখ আলী আকবর কে নিয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অসিত বরণ বিশ্বাস, শেখ মো: ফারুখ হাসান হিটলু, সফিকুর রহমান পলাশ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নেতা হাফেজ মো: শামিম, এস.এম আকিল উদ্দিন, এম.এ নাসিম। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার এর সভাপতিত্বে এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মো: মারুফ হোসাইন, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, দিদারুল আলম, প্রণব চক্রবর্তী, মেহেদী হাসান, কামরুল ইসলাম অপু, মাহামুদুল হাসান সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, তায়েজুল ইসরাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, কাব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, এম.এ হোসেন সবুজ, আশিকুর রহমান তানভীর, বায়েজিদ সিনা, চিশতি নাজমুল বাশার সম্রাট, বাঁধন হাওলাদার, শেখ রাসেল, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, হাফিজুর রহমান, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, পলাশ রায়, শেখ রিয়েল, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, মুুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শোভন হাওলাদার, দাউদ রনি, রুবেল ইসলাম, ইমন শেখ, আবির হোসেন হৃদয়, জুয়েল সরদার, পিয়াল হাসান, চয়ন চৌধুরি, মুরাদ হাওলাদার, সাইফুল ইসলাম মিরাজ, রাহুল শাহারিয়ার, রিয়াদ খান প্রমুখ। স্মরণ সভা শেষে শেখ আলী আকবরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহেদ হুসাইন। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article