Monday, February 16, 2026

সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম। আজ ২৩ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকাল ১১ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক এমপি’কে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। জানা গেছে, গত ২৬ আগস্ট থানায় ফসিয়ার রহমানের দায়েরকরা বিস্ফোরকদ্রব্য আইনে’র মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত তুষার কান্তি দাস বলেন, বুধবার শুনানীন্তে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য,র‍্যাব-৮ গত ১৬ অক্টোবর ভোর ৫ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান’কে পটুয়াখালী’র কলাপাড়া মহিপুর থেকে আটক করেন।
জানাগেছে , ৫ আগস্ট শেখ হাসিনা’ সরকারের পতনের পর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানের নামে থানায় মারামারি ও বিস্ফোরকদ্রব্য আইনে থানায় এ পর্যন্ত ৩টি মামলা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article