Thursday, March 5, 2026

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Must read

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৩ টি কম্বাইন হার্ভেস্টার মেশিন। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ৩টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৫ হাজার টাকা। কৃষকদের প্রত্যেকটি যন্ত্রপাতিতে অর্ধেক টাকায় দেওয়া হয়।
এসব যন্ত্রপাতি পেয়ে কৃষকরা বেজায় খুশি। কৃষিকাজে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে লাভবান হবে কৃষক। কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফিংড়ী ইউনিয়ন) আইরিন সুলতানা, ও শুভ মন্ডল (শিবপুর ইউনিয়ন) সহ এসময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article