Saturday, March 14, 2026

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

Must read

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা পৌরসভার সিও ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা ইউএনও শোয়াইব আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মাহিনী তাবাসসুম, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের প্রমুখ।
বক্তারা জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article