Wednesday, March 4, 2026

সাতক্ষীরায় মেহেরুন প্লাজায় নিউ গোল্ড জিম’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : ‘শরীর সুস্থ্য রাখতে ব্যায়ামের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় নিউ গোল্ড জিম’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ০১ জুলাই ২০২২ রোজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহরের মেহেরুন প্লাজার তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নিউ গোল্ড জিম’র উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
নিউ গোল্ড জিম’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, নিউ গোল্ড জিম’র প্রোপাইটার জায়েদ বিন কাদের প্রমুখ। নিউ গোল্ড জিম এ ব্যায়ামের সব ধরনের ইকুপমেন্ট নিয়ে যাত্রা শুরু করলো। হার্ট, ডায়াবেটিকস ও শিরা রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা থেকে শরীর সুস্থ্য রাখতে নিউ গোল্ড জিম সেবা দিতে অগ্রণী ভূমিকা রাখবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article