মাহফিজুল ইসলাম আককাজ : দেশ জুড়ে বইছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ। তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় খাবার পানি বিতরণ করা হয়েছে। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গৌষ্ঠীর আয়োজনে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় ও কাটিয়া টাউন বাজারসহ বিভিন্ন স্থানে তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় খাবার পানি বিতরণ করা হয়। বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
