তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় নিসচা উপদেষ্টা ও মেয়র সেলিম জাহাঙ্গীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আজ ১১ নভেম্বর ২০২২ রোজ শুক্রবার সকালে বাসভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফাতেমা জাহাঙ্গীর, নিসচা’র উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, মিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ ও ইব্রাহিম হোসেন।
