Sunday, February 22, 2026

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‌্যালি ও আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কনফারেন্স রুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সপেক্টর প্রকৌশলী মাসুম বিল্লাহ, চিফ ইন্সট্রাক্টর (ননটেক) সিদ্দিক আলী ও প্রকৌশলী জগন্নাথ পাল প্রমুখ। আলোচনা সভার পূর্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার এবং পরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নাজির উদ্দিন। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর রফিকুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article