Saturday, February 28, 2026

বৈরী আবহাওয়া বৃষ্টি উপক্ষো করে শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরির্দশণ ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপক্ষো করে শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরির্দশণ ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার সকালে শহরের মুনজিতপুর মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়ক, পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তা, এলাহী বখস্ এর বাড়ির সড়কসহ শহরের বিভিন্ন সড়কে যান। এসময় এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং রাস্তা, ড্রেণ ও সড়ক বাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়কটি অংশিক আরসিসি ঢালাই রাস্তা হয়েছে। ঐ সড়কটির বাকি অংশ আরসিসি ঢালাই করার পরিকল্পনা আছে বলে জানান এমপি রবি। কিন্তু রাস্তা তৈরীতে যে জায়গা লাগবে তা নেই। সেজন্য এলাকাবাসীর সহযোগিতা চাইলেন। সবাই যদি একটু করে জায়গা ছাড়ে তাহলে দ্রুত ঐ সড়কটি টাউন স্পোটিং ক্লাব ভায়া শিল্পী চক্র হয়ে মেইন সড়ক পর্যন্ত ড্রেণসহ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা সম্ভব হবে এবং সকলের চলাচলের উপযোগি হবে বলে জানান এমপি রবি। অপরদিকে পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তাটি আরসিসি ঢালাই করা হবে বলে জানান। অন্যদিকে মুনজিতপুর এলাকার এলাহী বকস্ এর বাড়ির সড়কে যান এমপি রবি। এসময় রাস্তাটি প্রশস্ত না হওয়ায় ড্রেণের উপর স্লাব বসিয়ে রাস্তাটি প্রশস্ত করতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বরাদ্দ দিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article