Saturday, March 14, 2026

বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় সাবেক প্রধান মন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসা মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তমিজ উদ্দীন গাজীর সভাপতিত্বে বিএনপি চেয়ার পার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মীলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার মোহতামিম মাওঃ ছলিম উদ্দীন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article