Monday, March 2, 2026

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি প্রতিনিধি : ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। আজ ১৫ আগস্ট ২০২২ রোজ সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article