Wednesday, March 4, 2026

ফুলতলা জামিরা ইউনিয়নে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : চলমান ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে জামিরা ইউনিয়ন সমন্বয় কমিটির সভা আজ ০৬ জুলাই ২০২২ রোজ বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে, ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সরদার। এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আনছার আলী বিশ্বাস, ইউপি সদস্য মোঃ অলিয়ার বিশ্বাস, আশরাফ সরদার, মোঃ আঃ আজিজ, শেখ আঃ হালিম শেখ, শাহিদা ইসলাম নয়ন, নার্গিস বেগম, সুপারভাইজার মোঃ বিএম রফিকুল ইসলাম, প্রমুখ। ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন গত ২৫ জুন হতে আগামি ১৬ জুলাই -২০২২ পর্যন্ত উপজেলার ৪ টি ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সম্পন্ন করার লক্ষ্যে ১০ জন সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তিতে প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক দিনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে। এই সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article