তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ম শ্রেণি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১০ আগস্ট ২০২২ রোজ বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ৯ম শ্রেণি ও ১০ম শ্রেণির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে ৯ম শ্রেণি ফুটবল একাদশকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ১০ম শ্রেণি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ১০ম শ্রেণির রেদওয়ান আহমেদ। খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক প্রদীপ কুমার শীল। খেলা শেষে প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক নাহারুল ইসলাম, দেবাশীষ সরকার, রহমত আলী, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, জিএমএম খায়রুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস আলী, আব্দুল মমিন, রবিউল ইসলাম খান ও শামীম হোসাইন।
