তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সাবেক প্রতিনিধি গাজী আব্দুস সালাম আর নেই। তিনি আজ ৩১ জুলাই ২০২২ রোজ রোববার সকাল সাড়ে ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি……….রাজিউন। দুপুরে মরহুমের মরাদেহ পাইকগাছা প্রেসক্লাবে পৌছালে প্রেসক্লাবের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন সাংবাদিক সহকর্মীরা। পরে আছর বাদ জানাযা শেষে উপজেলার চাঁদখালীর পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা’য় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। এদিকে সাবেক সভাপতির মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, আছাদুল ইসলাম, বদিউর জামান, ফসিয়ার রহমান, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বজলুর রহমান ও জহুরুল হক।
