তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদণজ্জামান। আজ ০৮ এপ্রিল ২০২৪ রোজ সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, আলহাজ¦ মুনছুর আলী গাজী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগনেতা ডাঃ শংকর দেবনাথ, নির্মল চন্দ্র অধিকারী, এসএম আয়ুব আলী, মঙ্গল মন্ডল, বিভূতি ভূষণ সানা, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু ও আব্দুল কুদ্দুস।
