Sunday, March 1, 2026

পাইকগাছায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, পরেশ মন্ডল, দীপংকর মন্ডল, জিএম মিজানুর রহমান, এসএম ইদ্রিস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, মুক্ত অধিকারী, রাফেজ ইসলাম, আবির আক্তার আকাশ, আরিফ আহমেদ জয় ও মেহেদী হাসান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জিএম মিজানুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article