তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ ০৪ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে চাউল ব্যবসায়ী আব্দুল হাকিম গাজী (৭৬) বাই সাইকেলে নিজ বাড়ি থেকে বোয়ালিয়ার মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাজাউদ্দীন সরদারের রাইস মিলের সন্নিকটে পৌছালে একই এলাকার গপ্ফার মোটর সাইকেলে যোগে যাওয়ার সময় পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় তার মারাত্মক রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন হাকিম গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
