Sunday, February 22, 2026

পাইকগাছায় মীনা দিবস পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে পৌর সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ২৪ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান ও ঝংকার ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউআরসি ইন্সটেক্টর ঈমান আলী, পৌর কাউন্সিলর কবিতা দাশ, প্রভাষক সোমা রায়, শিক্ষক ইসমাইল হোসেন, রবীন্দ্রনাথ রায়, শিল্পী পারভীন, এসএম আমিনুর রহমান লিটু, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও শিক্ষার্থী সেজুতি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article