Wednesday, March 4, 2026

পাইকগাছায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীগীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ শহীদ উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও শেখ জিয়াদুল ইসলাম জিয়া। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article