Tuesday, March 17, 2026

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার ঈদ পোশাক বিতরণ

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। আজ ০৮ এপ্রিল ২০২৪ রোজ সোমবার দুপুরে রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলী রানী শীল, অনিতা রানী মন্ডল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, প্রভাষক বজলুর রহমান, এ্যাডঃ রাশনা শারমিন আঁখি ও নার্গিস বানু।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article