তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৪ রোজ বুধবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব হাফেজ মাওলানা আবু মুসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা ফারুক হুসাইন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা। বক্তব্য রাখেন, মাওলানা মতিয়ার রহমান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, কারী কামরুল ইসলাম, যুবদল নেতা হুরায়রা বাদশা প্রমুখ। সভা শেষে আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছা কে আহবায়ক ও মাও: আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করে ওলামা দলের পাইকগাছা উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
