Tuesday, March 17, 2026

পাইকগাছায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। আজ ১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি মোঃ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী ও রণজিৎ কুমার সরকার, উপাধ্যক্ষ উৎপল বাইন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article