সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিনামূলের বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে নতু বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বিনামূলের বই বিতরণ সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শীতের সকালে নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ভরে উঠুক শিক্ষার্থীদের জীবন। শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই নিয়ে তারা উদ্বেলিত হয়ে আনন্দে মেতেছে। নতুন বই শিক্ষার্থীদের জন্য এক অনন্য উপহার।”
বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
