সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মহান জাতীয় সংসদের হুইপ মোঃ রকিবুল ইসলাম বকুল এমপি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি ছিল, ভোটের কালি না শুকাতে উন্নয়ন কাজে হাত দিব। তিনি তার দেয়া কথা রাখতে এরই মধ্যে নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে প্রধান হল নদী-নালা-খাল খনন ও সংস্কারের উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, দেশ ও দেশের মানুষ বাঁচাতে সবার আগে উৎপাদন বাড়াতে হবে। আর এই উৎপাদনের মুল চাবিকাঠি হল এদেশের কৃষক। যারা মাটি বুকে ভোরে তোলেন সোনার ফসল। আর এই ফসল ফলাতে প্রথমে দরকার হয় সেচ ব্যবস্থা ও পানির। কিন্তু প্রাকৃতিক বৈরীতার কারণে কোন কোন সময়ে সেই পানি অমিল হয়ে পড়ে। আবার কখনো অতি বৃষ্টির প্রভাবে ক্ষেতের ফসল যায় ডুবে। ফলে কৃষতের উৎপাদিত ফসল হয় নষ্ট। তাই দেশ গড়তে সবার আগে দরকার পানির নিশ্চয়তা। যার জন্য উন্নয়নের সিঁড়ি হিসেবে প্রথমেই শুরু হয়েছে নদী খাল খনন করা। নদী-খাল গুলো সঠিক ভাবে থাকলে কৃষি কাজের জন্য কোন অসুবিধা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই লক্ষ্যে নিয়েছেন এ পরিকল্পনা। আজ ১৭ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়া বুনিয়া গেটের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, বিশেষ অতিথি খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি নব-নির্বাচিত জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা বাপাউবো দক্ষিণ-পঞ্চিমাঞ্চলঅতিরিক্তি প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার, ও খুলনা পানি উন্নয়ন বোর্ড-১’র নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খ্য়ারুল আনাম বিপিএম সেবা, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আব্দুল মালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হোসেন জিল্লূর রহমান রিগান, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি নিজ হাতে কোদালে মাটি কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
