ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ ০৯ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুতর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
