Monday, March 16, 2026

দেবহাটার নবাগত ইউএনওকে জামায়াত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার নেতৃবৃন্দরা। আজ ১১ আগস্ট ২০২৫ রোজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী একরামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারী আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দরা। শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও কে এম আবু নওশাদ সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলার উন্নয়ন ও সকল অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article