নিজস্ব প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক সভাপতি, এম এম নুর আলম সাধারণ সম্পাদক ও ইয়াছিন আরাফাত পিন্টু সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৩৭নং দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সভায় সভাপতিত্ব করেন, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হিজবুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কমিটি ঘোষনা করেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা এস, এম আহসান হাবিব। এ সময় দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনান্তে দু’বছর মেয়াদী দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।কমিটিতে প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক সভাপতি, এম এম নুর আলম সাধারণ সম্পাদক ও ইয়াছিন আরাফাত পিন্টু সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শেখ জিকু আলম, সহ-সভাপতি কে,এম জিল্লার উদ্দিন, শেখ হেলাল উদ্দিন, শেখ কামরুল ইসলাম, শরিফুজ্জামান মুকুল শিকারি, আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম ও শেখ উজ্জ্বল রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ ইয়াসির আরাফাত (১), যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত(২), সহ-সাংগঠনিক এম,এম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এস,এম সাইদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার সুব্রত কুমার দাশ, ক্রীড়া সম্পাদক অজিহার রহমান পান্না, সাংস্কৃতিক সম্পাদক জ্বলেমিন হোসেন, দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম (শরীফ), সাহিত্য সম্পাদক এস,এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা তপন পাল এবং মোঃ রবিউল ইসলাম, আহম্মদ আলী বাচা, শেখ জুবায়ের আলী, মোঃ শাহিনুর রহমান, এস,এম সোলাইমান বাপ্পী, মোঃ মোমরেজ আলম সহ ৬ জনকে কার্যনির্বাহী সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রভাষক রবিন্দ্রনাথ কর্মকার, মোঃ রিপন জোয়াদ্দার, মোঃ সাইদুল ইসলাম, শাহিন হোসাইন, মোঃ সাইফুল্লাহ ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ নাজির শাহ, সুদেব ঘোষ, মোঃ বুরহান ইসলাম সহ ৯ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। এছাড়াও শেখ দিদারুল আলম, জি,এম মুজিবর রহমান, এস,এম আহসান হাবীব, জি,এম আল ফারুক, এম মোসলেম উদ্দীন, শেখ হিজবুল্লাহ, এস,এম লিয়াকত হোসেন, সচ্চিদানন্দ দে সদয় ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি প্রভাষক আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এম নুর আলমের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক, বার্ষিক বনভোজন ও ক্লাবের ক্যালেন্ডার করার বিষয়ে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
