তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদায় আজ ০৪ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। তার ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ৪ আগষ্ট সকাল সাড়ে ১১টায় তেরখাদার সাচিয়াদহ মাল্টিপারপাস বাজারের উদ্বোধন, দুপুর ১২টা সাচিয়াদহ ইউনিয়নের চরপাতলায় জনপ্রতিনিধিদের অর্থায়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ঘরের নির্মান কাজ পরিদর্শন, সাড়ে ১২টায় নেবুদিয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন, বেলা ১টায় তেরখাদা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন, দেড়টায় তেরখাদা বাজার ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন, সাড়ে ৩টায় উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা আলীগের সদস্য অধ্যক্ষ সম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন, নুমান উসমানী রিচি, নির্বাহী প্রকৌশলী, এলজিডি খুলনা মোাঃ কামরুজ্জামান, উপজেলা আলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সেক্রেটারী কেএম আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্ললাবের সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগের নেতা খান ফরাদুজ্জামান সুমন, ছাত্রলীগের উপজেলা সভাপতি হুসাইন আহমেদ, ও সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।
