তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ১২ জুলাই ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর উপস্থিতিতে প্রধান মন্ত্রীর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদান ও গরীব দুস্থ ক্ষতিগ্রস্ত লোকের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসান মুসাল্লী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় উবায়দুল্লাহ বাবু ও সামিমা আক্তার বিথী, উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান, সেক্রেটারী কেএম আলমগীর হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আব্দুস সালাম মূর্শেদী বঙ্গবন্ধু কর্নার ও অভিযোগ বক্সের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে বেলা ১২টায় একই স্থানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে সহপাঠ্যক্রম সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ও শিক্ষার্থী ক্যাটাগরীতে বিজয়ীদের কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় ও জাইকার অর্থায়নে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৩৪ টি বেঞ্চ বিতরণ করা হয়।
এরপর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে রূপা আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে খুলনা ৪ আসনের সাংসদের পক্ষ থেকে তেরখাদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনুর্ধ্ব ১৭) ২০২৪ এর ফাইনাল পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া গত বৃহস্পতিবার খুলনা ৪ আসনের সাংসদের সহ ধর্মিনী এনভয় গ্রুপের চেয়ারম্যান শিরিন সারমিন উপজেলার পুরাতন জয়সেনায় লিংকন মিনার বাড়িতে মহিলা আওয়ামীলীগের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
