Sunday, February 22, 2026

তালায় মোটর সাইকেল ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত ১: আটক ২

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে ভাড়ায় চালিত মোটর সাইকেল ছিনতাই কালে ড্রাইভার লব মন্ডল (২৭) ছুরিকাঘাত হয়েছেন। এঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছেন তালা থানা পুলিশ।

তালা থানার এসআই রাজীব সরদার জানান, আজ ১৬ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার মধ্যরাত চুকনগর গ্রামের উত্তম ম-লের পুত্র ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার লব মন্ডলের গাড়িতে পাইকগাছা হতে দুই জন যাত্রী চুকনগর যাওয়ার উদ্দেশ্য রওনা দেন।রাত্র আনুমানিক ১ টার দিকে গাড়িতি তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে পৌছালে চালকের বুকে ছুরি মারেন যাত্রীবেশি থাকা ছিনতাইকারীরা। এসময় মোটর সাইকেল চালকের চিৎকার শুনে পাশে থাকা তালা থানা পুলিশের টহল টিম তাদেরকে ধাওয়া করে ছিনতাইকারীদের আটক করেন। আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার জলিল গাইনের পুত্র সজীব গাইন (২১) ও মজিানুর রহমান গাজীর পুত্র সজীব মিলন (১৯)। এদিকে আহত মটোরসাইকেল ড্রাইভার লব মন্ডল কে গুরুতর অবস্থা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সবুজ বিশ্বাস জানান, লব মন্ডলের বুকে দু জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article