Saturday, February 21, 2026

ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবদুল্লা। এ সময় সমিতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, অরুণ দেবনাথ, সাব্বির খান ডালিম, এস রফিকুল ইসলাম, মাহবুবুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, শেখ আব্দুস সালাম, গাজী আব্দুল কুদ্দুস, সুজিত মল্লিক, সেলিম আবেদ, জি এম ফিরোজ, আশরাফুল আলম, গাজী নাসিম, সুমন ব্রহ্ম ও গাজী মাসুম। সভা শেষে প্রীতি ভোজসহ সঞ্চয় তহবিলের লভ্যাংশ সমান ভাবে সকল সদস্যদের মাঝে বন্টন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article