Friday, February 27, 2026

ডুমুরিয়ায় যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবার বিকেল ৪টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, সরদার আবু সাঈদ, এমএম সুলতান আহমেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম যুবলীগের শিমুল বিশ্বাস, আব্দুস সালাম মাঝি, সমীর দে গোরা, সরদার শরিফুল ইসলাম, খান মাহমুদুল ইসলাম, রাজিউল বারী সৈকত, খান রবিউল ইসলাম আন্টু, মনিরুজ্জামান মন্টু, আবু দাউদ মোড়ল, শেখ ইমরান হোসেন বাবু, আব্দুল হামিদ সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, শেখ আছাদুজ্জামান মিন্টু, দেলোয়ার হোসেন, জাকির হোসেন মিল্টন, প্রসুন বিশ্বাস পম্পি, খান তৌহিদুজ্জামান রাতুল, আমীর হামজা, মনোজ সরকার, কৃষক লীগের জাহাবুর রহমান শেখ, শ্রমিক লীগের মোল্ল্যা এরশাদ আলী, দিলিপ কুমার মন্ডল, কামরুল ইসলাম, মাইকেল রায়, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, খালিদ হোসেন, রাসেল সরদার, মহিনুর রহমান মুন্না প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article