Thursday, March 5, 2026

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন, সভাপতি কমলেশ-সম্পাদক নয়ন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার পুণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ ১৭ জুলাই ২০২২ রোজ রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সমাবেশের মধ্যে দিয়ে কমিটি গঠিত হয়। কমলেশ মন্ডলকে সভাপতি এবং মনিরুজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দ্বি-বার্ষিক এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে আজ ১৭ জুলাই ২০২২ রোজ রোববার বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাকিবুজ্জামান মন্টু। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা গাজী নিজাম উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব আবু সুফিয়ান বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন মল্লিক, মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বৈরাগী, মুক্তিযোদ্ধা সুধাংশু ফৌজদার, সংসদের কেন্দ্রীয় নেতা আছাবুর রহমান, উপজেলা শাখার সালমা আফরোজ এলিজা, সুমন মল্লিক, আল-মামুন ফয়সাল প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত সকলের সর্ব-সন্মতিক্রমে কমলেশ মন্ডলকে সভাপতি ও মনিরুজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article