Monday, February 23, 2026

ডুমুরিয়ায় মরদেহ উদ্ধার

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় মুহিতুর রহমান খান মুহিতের (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ০৩ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে বাজারের খান সুপার মার্কেটের টিনসেডের চালের ওপর থেকে এ মরদেহ উদ্ধার হয়। নিহত মুহিত উপজেলা সদরের গোলনা গ্রামের রহিম খানের ছেলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ০৩ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে খবর আসে ডুমুরিয়া বাজারের খান সুপার মার্কেটের টিনসেডের চালের ওপর একটি লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে র্ফোসসহ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন গোলনা গ্রামের রহিম খানের ছেলে মুহিতুর রহমান খান (মুহিত)। খান সুপার মার্কেটটি তাদের এবং সেখানে তার চা’র দোকান ছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এটা বোঝা যাচ্ছে না। লাশের সুরোত হাল রির্পোটে তেমন কোন আলামত মেলেনি। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। লাশ মেডিকেল রির্পোটের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রির্পোট না পাওয়া পর্যন্ত এ ঘটনা নিয়ে কোন প্রকার মন্তব্য করা ঠিক হবে না।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article