Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় মইখালি কাঁচামাল আড়ৎ উদ্বোধন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে মইখালি বাজার সংলগ্ন স্থানে “মইখালি কাঁচামাল আড়ৎ” শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার বিকেলে আড়ৎ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এমপি। এ সময় আরও বক্তৃতা করেন ডুমুরিয়া থানা অপারেশন ইনচার্জ মামুন কাজী, ইউপি সদস্য শেখ মাহাবুব রহমান ও ইউপি সদস্য আব্দুল মান্নান সরদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হীরা ফৌজদার, আড়ৎ পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন শেখ ও সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম, স্থানীয়দের মধ্যে আব্দুস ছাত্তার সরদার, মাওলানা আব্দুল গণি, আনোয়ার হোসেন শেখ, হাফেজ ইয়াছিন, অমিত বিশ্বাস অপু, সরদার হাফিজুর রহমান, বায়েজিদ হোসেন, শাহিনুর রহমান শাহিন, তৌফিক মোল্ল্যা, এস এম আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- দক্ষিণ ডুমুরিয়া তথা উলা-মইখালি, চর-আইল, সাহস-নোয়াকাঠি, রাজিবপুর এই অঞ্চলে অনেক কৃষি ফসল উৎপাদন হয়ে থাকে। কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য পান না। আবার বিল থেকে পন্য বাজারজাত করতেও যাতায়াতের দিক দিয়ে অনেক অসুবিধা। তাই সার্বিক দিক বিবেচনা করে মইখালি কাঁচামাল আড়ৎ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article