Saturday, February 28, 2026

ডুমুরিয়ায় বাক-প্রতিবন্ধি মহিলা ধর্ষণের শিকার

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় এক বাক-প্রতিবন্ধি মহিলা (২২) ধর্ষণের শিকার হয়েছে। ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার সকালে উপজেলার ট্রলারঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে থানা পুলিশের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ২২ বছর বয়সী এক মহিলা ধর্ষণের শিকার হয়। সে উপজেলা সদরের ট্রলারঘাট এলাকায় বসবাস করে। ঘটনার দিন সকালে তার বাড়িতে অন্য কেউ ছিল না। এই সুযোগে কে/কারা তাকে তুলে নিয়ে ঘরের পাশে বাগানে ফেলে ধর্ষণ করে পালিয়ে যায় এবং সে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। এমন খবরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে সেখানে র্ফোস পাঠিয়ে তাকে উদ্ধার পূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে। তবে সে বাক-প্রতিবন্ধি হওয়ায় এ ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করা যাচ্ছে না। হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসা শেষে ফিরে এলে অপরাধীদের ধরা সম্ভব হবে। তখন সে মুখে বলতে না পারলেও চেহারা দেখে ঠিকই চিনে ফেলবে। ধারণা করা হচ্ছে, এ ঘটনাটির সাথে যারা সম্পৃক্ত তারা কেউ দুরের লোক নয়। আশপাশের লোকজনই এ কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। প্রাথমিক ভাবে কিছু লোকের বিষয়ে তথ্য পেয়েছি। আমরা সেই অনুযায়ী তাদের গতিবিধির ওপর নজরদারি করছি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article