Sunday, March 15, 2026

ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ ০১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় যুব সমাবেশের মধ্যে দিয়ে দিবসটির শুভ উদ্বোধন ও অনুষ্ঠান সুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, আইটি কর্মকর্তা মাজেদুল ইসলাম, মনির হোসেন, জাকিয়া সুলতানা, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ। আলোচনা শেষে যুব ঋণের চেক, সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা দেয়া হয় এবং পরিস্কার পরিচ্ছন্নার অংশ হিসেবে বিডি ক্লিনিং গ্রুফ এর পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনের খালে জমে থাকা কচুড়িপনাসহ আবর্জনা পরিস্কার করা হয়। তবে এবারের যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article