Sunday, February 22, 2026

ডুমুরিয়ায় ইয়াবাসহ আটক-১

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা র‌্যাব-৬ শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে পূর্ব-ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩৩৩পিচ ইয়াবাসহ মোঃ হেদায়েত গাজী (২৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং-২৪।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলা সদরের পূর্ব-ডুমুরিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে মোঃ হেদায়েত গাজী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এমন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ তাকে ছায়া নজরে রাখে। এরই মধ্যে ২৩ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বিকেলে সে ইয়াবাসহ এলাকার একটি দোকানের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাব-৬ সেখানে অভিযান চালিয়ে ৩৩৩পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
এ ঘটনায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে খুলনা র‌্যাব-৬ ডুমুরিয়া থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article