সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০পিচ ইয়াবাসহ রেজাউল ইসলাম শেখ (৪২) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার চিংড়া এলাকার জিয়াউলের মুদি দোকানের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে, ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি টীম উপজেলার শোভনার চিংড়া এলাকায় অবস্থান করছিল। টহলরত অবস্থায় জিয়াউল ইসলামের মুদি দোকানের সামনে গিয়ে রেজাউল ইসলাম শেখ নামের একজনকে বসে থাকা অবস্থায় দেখতে পায়। এ সময় তাকে ডেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমর থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার হয়। আটক রেজউল ইসলাম চিংড়া মলমলিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, মাদকসহ আটক রেজাউল শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭/০৭/’২২ তারিখে থানায় মামলা হয়েছে যার নং-২৯। আর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
