সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পর্যায়ক্রমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবস দু’টিতে নানা কর্মসুচীর আয়োজন করা হয়। ০৯ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর র্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি পরিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও রক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল, অধ্যাপক মুফতি আব্দুল কাউয়ুম জমার্দ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সহকারি অধ্যাপক আব্দুল হালিম ঢালী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজা খানম, শিক্ষার্থী কেয়া খাতুন ও জাকিয়া সুলতানা প্রমুখ। এরপর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ট জয়িতা সংবর্ধনা দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় অনুষ্ঠানের সঞ্চলনা করেন। এবারের জয়িতারা হলেন ইউপি সদস্য রাশিদা বেগম, বিজয়া সরকার, কৃপা বিশ্বাস, মলিনা বিশ্বাস ও সন্ধ্যা মন্ডল। অতিথিবৃন্দরা তাদেরকে সংবর্ধনা প্রদান ও ক্রেষ্ট তুলে দেন।
