Tuesday, March 17, 2026

ডুমুরিয়ার পল্লী জাগরণী স্কুলে বিপুল সভাপতি নির্বাচিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে বিপুল মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন।  আজ ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক গোপন ব্যালটের মাধ্যমে তিনি বিজয়ী হন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির মোট ৯ জন সদস্য ভোট প্রদান করেন।
তারমধ্যে বিপুল মন্ডল পান ৭ ভোট এবং অপর প্রার্থী শোভা রানী হালদার পান ২ ভোট। নির্বাচন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কান্তি হালদার। উল্লেখ্য যে, নির্বাচিত সভাপতি বিপুল মন্ডল এর আগেও ওই বিদ্যালয়ের সভাপতি ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article