Sunday, February 22, 2026

ডুমুরিয়ায় দলিল লেখক প্রবীরের অকাল মৃত্যু

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া সাব-রেজিষ্ট্র অফিসের দলিল লেখক প্রবীর সরকার (৫২) স্টোক জনিত রোগে মারা গেছেন। তিনি উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা। আজ ১৫ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার ভোর রাতে খুলনার একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। মৃত্যু কালে স্ত্রী ও ১মেয়ে-১ছেলেসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও শুভাংঙ্খী রেখে যান।
জানা গেছে, দলিল লেখক প্রবীর সরকার প্রায় দেড় মাস ধরে কঠিন অসুখে আক্রান্ত ছিলেন। বিভিন্ন ডাক্তার, হাসপাতাল দেখিয়েও কোন উন্নতি হচ্ছিল না। সর্বশেষ তিনি খুলনার হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি ছিলেন। হঠাৎ সোমবার ভোর রাতে স্টোক জনিত রোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে ব্যক্তি জীবনে তার ছিল অনেক পরিচিতি। তার স্ত্রী অম্বিকা রানী রায় তিনিও সাব-রেজিষ্ট্র অফিসের নকল নবিশ পদে কর্মরত। রেজিষ্ট্র অফিসে আসা-যাওয়া সব মানুষের সঙ্গে তাদের চেনা-জানা। তাই প্রবীর সরকারের মৃত্যুর খবর শুনে সবাই যেন শোকাহত, হতবাক। শেষ বারের মত দেখতে ছুঠে যান রংপুরস্থ তার বাড়িতে। এরপর থুকড়া মহা শশ্মানে নেয়া হয় তার মরদেহ এবং সেখানেই তার শেষকৃত্য দাহন সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিবৃদি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। একই সঙ্গে একবেলা কর্ম-বিরতি ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article