সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা মোঃ আশরাফ আলী খান (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….. রাজিউন। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যু কালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান। মরহুম আশরাফ আলী খান উপজেলা সদরের গোলনা গ্রামের বাসিন্দা। তিনি ডুমুরিয়া সাব রেজিষ্টার অফিসে দীর্ঘ দিন ধরে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির মোঃ ফাররুখ হোসেন খান, মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা, মোঃ সেলিম খান, প্রশান্ত জোয়াদ্দার, কামাল হোসেন, মোজাম্মেল খান, শামছুর রহমান মোড়ল ও রবীন্দ্রনাথ সরদার।
