সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী বিভাগের অধীনে চুক্তিভিত্তিক মহিলা কর্মী (এলসিএস) নিয়োগ দেয়া হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৫ রোজ বুধবার দুপুরে উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে ভাগ্য লটারির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা এ ভাগ্য লটারি পরিচালনা করেন এবং তার সহযোগিতায় ছিলেন সহকারি প্রকৌশলী আতাউল গণি মিঞ্জু, ফেরদৌস আলম, সজল খান, ইসলামী ছাত্র শিবিরের এ্যাড. আলমগীর হোসেন, সিও সুশান্ত মন্ডল। জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ডুমুরিয়া উপজেলাধীন গ্রামীণ সড়কগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ৪৭ জন মহিলা কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে উপজেলা ১৪টি ইউনিয়ন থেকে ২২০জন মহিলা হাজির হন।
