Tuesday, March 17, 2026

ডুমুরিয়ায় কন্দাল ফসল নিয়ে প্রশিক্ষণ

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ এপ্রিল ২০২৪ রোজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। এবং প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম, ট্রেনিং অফিসার মোঃ হাবিব উল্লাহ ও অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন। প্রশিক্ষণে ৩০জন কৃষক ও কিষানী অংশ গ্রহণ করেন। এ সময় কন্দাল ফসল হিসেবে ওল, কচু, মেটে আলু, কচু মুখী, চাষ প্রনালী এবং অল্প খরচে তা থেকে অধিক টাকা উপার্জন করার পরামর্শ দেয়া হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article