সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস পেয়েছেন পদোন্নতি। সরকারি এক ঘোষণা পত্রের মাধ্যমে জানা গেছে এ তথ্য। সেক্ষেত্রে তিনি এখন থেকে পাবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমমর্যাদা।
উপজেলা ভূমি সুত্রে জানা গেছে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস পেয়েছেন অনন্য সফলতা। পেশাগত জীবনে স্বল্প সময়ের মধ্যে পেয়েছেন পদোন্নতি। এখন থেকে তিনি পাবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদমর্যাদা। বরেণ্য এই অফিসার ছিলেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ৩৮তম বিসিএস ক্যাডার। ২০২১ সালে লক্ষীপুর জেলা প্রশাসন কার্যালয়ে সহকারি কমিশনার পদে যোগদানের মধ্যে দিয়ে পেশাগত জীবন শুরু করেন তিনি। তারপর ২০২৪ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এসিল্যান্ড পদে করেন যোগদান। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর মাসে ডুমুরিয়ায় যোগদান। আর এখানে এসিল্যান্ড থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে হলেন ইউএনও সমমর্যাদা। এ প্রসঙ্গে তিনি জানান, স্কুল জীবনে তথা পড়াশুনা লাইফে আমি ছিলাম অত্যন্ত মনোযোগী। কোন দিন স্কুল বন্ধ করেছি, এমন কথা মনে পড়ে না। ঠিক তেমনি চাকরি জীবনেও আমার লক্ষ্যটা একই। পেশাগত কাজ সব সময় দায়িত্বপূর্ণ ভাবে করে থাকি। আর এ জন্যই হয়তঃ আমার এই প্রাপ্তি।
