খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদৌলার পিতা মোঃ আইয়ুব আলী ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার দুপুর ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব নগরীর দৌলতপুরের পাবলাস্থ বিল ডাকাতিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদৌলার পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
